spot_img

উইকেটের চেয়ে আবহাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুশফিক

অবশ্যই পরুন

ঘরের মাঠে কাল শনিবার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার (১৫ মে) সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসে টাইগাররা। তাতে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশ দলের তারকা কিক্রেটার মুশফিকুর রহিম। তবে চ্যালেঞ্জের কথাও বললেন, তবে সেটি দলের নয়, প্রকৃতিগত।

তিনি বলেছেন, আমাদের বোলিং বিভাগের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেশি। অধিনায়কের জন্য এটা একটা স্বস্তির ব্যাপার। উন্নতিটা অনেক ভালো, ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

আর চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে মুশফিক বলেছেন, উইকেটের চেয়ে আবহাওয়া বড় চ্যালেঞ্জ। সিলেটে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। উইকেট বা ফ্যাসিলিটি সবই ভালো। আবহাওয়া ছাড়া এখন পর্যন্ত সব ঠিক আছে। সিলেটের ড্রেনেজ ব্যবস্থাও বিশ্বমানের। আমার মনে হয় আবহাওয়া একটু ভালো থাকলে এই টেস্টেও রেজাল্ট আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাবর আজম থাকার পরও পাকিস্তানের বিপক্ষে আমরা তাদের মাটিতে সিরিজ জয় করেছি। তার মতো প্লেয়ার থাকলে দল অবশ্যই অনেক পজেটিভ থাকে। তবে আমরা জানি কীভাবে তাকে আটকাতে হবে।

এদিকে, আগামী আগস্টে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সফর নিয়েও ওঠে আসে কথা। এ নিয়ে এই ক্রিকেটারের ভাষ্য, এত বছর ডাকে নাই, এখন ডাকতেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন একটু ভিন্ন থাকে। পেসাররাও মুখিয়ে আছে, সব ঠিক থাকলে সেখানেও আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব।

ক্রিকেট ছাড়ার বিষয়ে মুশফিকুর রহিম বলেছেন, কখন ছাড়বো সেটা ভাবি নাই। তবে ভালো সময় থাকতেই ক্রিকেট ছাড়বো। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে মুখিয়ে আছি।

এর আগে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। যা ঘরের মাঠে প্রথমবারের মতো দলটির বিপক্ষে টেস্ট জয়। এছাড়া, পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ