spot_img

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

অবশ্যই পরুন

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়, তিনি নেপালে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পরে ইসরাইলকে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানায়, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের মামলায় ইরানের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ নয়।

তথ্যসূত্র: এমএসএন

সর্বশেষ সংবাদ

বিয়ের পর অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন জেনিফার

বিয়ে মানেই কি অভিনয় থেকে দূরে সরে যাওয়া? অনেক অভিনেত্রীকেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার একই প্রশ্নের মুখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ