spot_img

ধর্মীয় উপসানালয় ও স্কুলের পাশে থাকা ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

অবশ্যই পরুন

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যের বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) বড় জয় পেয়ে সরকার গঠন করে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার লক্ষ্যে এটিকে তার সরকারের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের নিকটবর্তী ৭১৭টি খুচরা মদের দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন।”

বর্তমানে টিএএসএমএসি রাজ্যজুড়ে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

যদিও তামিলনাড়ুর রাজস্ব আয়ের বড় অংশ আসে মদ বিক্রি থেকে। ২০২৫ সালে শুধু টিএএসএমএসি থেকেই রাজ্যের আয় হয়েছিল ৪৮ হাজার কোটি রুপির বেশি।

তবে জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিজয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ