spot_img

হরমুজ দখল নিতে এলে ফ্রান্স-যুক্তরাজ্যকেও প্রতিহত করা হবে: ইরান

অবশ্যই পরুন

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে নৌ নিরাপত্তা নিয়ে ফ্রান্স ও ব্রিটেনের পরিকল্পিত কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। বিশেষ করে মার্কিন অবৈধ পদক্ষেপের সঙ্গে তারা যদি যুক্ত হয় তবে কঠোর জবাবের মুখে পড়বে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী খাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “ফ্রান্স ও ব্রিটেনের নৌযান অথবা অন্য যেকোনো দেশের জাহাজ যদি যুক্তরাষ্ট্রের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবে হরমুজ প্রণালিতে সহযোগিতা করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে।”

এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, এটি কোনো সামরিক মোতায়েন নয়; বরং পরিস্থিতি অনুকূল হলে আন্তর্জাতিকভাবে নৌপথ নিরাপদ রাখার একটি মিশন হতে পারে।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করার যুক্তরাষ্ট্রের একটি চেষ্টা লক্ষ করা যায়। যা অল্প সময়ের মধ্যেই স্থগিত করা হয়।

দক্ষিণ কোরিয়া জানায়, তাদের তদন্তে দেখা গেছে যে, গত সপ্তাহে হরমুজ প্রণালিতে নোঙর করা দক্ষিণ কোরীয় পরিচালিত জাহাজ এইচএমএম নামুতে প্রায় এক মিনিটের ব্যবধানে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হানে, যার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। তবে কারা এর জন্য দায়ী, তা এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: এপি

সর্বশেষ সংবাদ

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান ট্রাম্পের, বললেন এটি অগ্রহণযোগ্য

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরান...

এই বিভাগের অন্যান্য সংবাদ