spot_img

শসা খোসাসহ নাকি ছাড়িয়ে খাওয়া উপকারী জানালেন বিশেষজ্ঞ

অবশ্যই পরুন

ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্যতালিকায় শসা রাখেন অনেকেই। আবার দেখা যায় গরমে স্বস্তি পেতে শসা খান কেউ। কিন্তু এই সাধারণ অভ্যাসেই হতে পারে বড় ভুল। আমরা অনেকেই শসা খাওয়ার আগে খোসা ছাড়িয়ে ফেলি। এতে কি সত্যিই ভালো হচ্ছে, নাকি অজান্তেই কমে যাচ্ছে পুষ্টিগুণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে পুষ্টিবিদ শ্বেতা জে. পাঞ্চাল সম্প্রতি সামাজিক মাধ্যমে জানান, শসা সবচেয়ে বেশি উপকারী তখনই, যখন এটি খোসাসহ খাওয়া হয়। তার মতে, শসার খোসাতেই থাকে এর মূল পুষ্টি ফাইবার, সিলিকা, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্টের বড় অংশ। তিনি বলেন, খোসা ছাড়ালে আসলে শসার বেশিরভাগ পুষ্টিই চলে যায়। তখন যা থাকে, তা মূলত পানি। অর্থাৎ, খোসা ফেলে দিলে শসার প্রকৃত উপকারিতা অনেকটাই কমে যায়।

বিশসার খোসায় থাকা ইনসলিউবল ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং নিয়মিত মলত্যাগে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।

তবে সব সময়  খোসাসহ শসা খাওয়া উচিত কিনা এ বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ যদি বাজারের শসার ওপর মোমের প্রলেপ থাকে, তাহলে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। গরম পানি ও ব্রাশ দিয়ে পরিষ্কার করা যেতে পারে, অথবা সম্ভব হলে মোমবিহীন শসা কেনাই ভালো।

শসা খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো খোসাসহ খাওয়া। এর সঙ্গে এক চিমটি লবণ যোগ করলে তা শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে, যা গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে কার্যকর।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ। নতুন এক জাতীয় জনমত জরিপে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ