spot_img

সীমাবদ্ধতা থাকায় রেলসেবা উন্নয়নে ধীরগতি: প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, নানা সীমাবদ্ধতার কারণে রেলের সেবার মান উন্নত করা সম্ভব হচ্ছে না। তবে এই সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান।

শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং দ্রুতই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

রেল খাতকে লাভজনক করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনেও গুরুত্ব দিচ্ছে সরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য বর্তমানে সমীক্ষা চলছে।

সর্বশেষ সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ