spot_img

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী, তারা কারা

অবশ্যই পরুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেন পাঁচজন মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে তাঁদের দপ্তর এখনো ঘোষণা করা হয়নি।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয় পান শুভেন্দু অধিকারী। অন্যদিকে খড়্গপুর সদর থেকে জয়ী হন দিলীপ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্ষুদিরাম টুডুর সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রীসহ অন্যরা বাংলায় শপথবাক্য পাঠ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা অংশ নেন।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পুরো আয়োজনজুড়ে ছিল বাঙালি সংস্কৃতির আবহ। মঞ্চে বাজানো হয় রবীন্দ্রসংগীত, আর মাঠজুড়ে ছিল আদিবাসী নৃত্য, ছৌ ও রায়বেশি পরিবেশনা। অতিথিদের আপ্যায়নে ছিল বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি ও ঝালমুড়ি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে রাজ্যের নেতৃত্বে এলেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। আজ বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান রয়েছে একই গ্রুপে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ