spot_img

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হয়েছে।

এনডিটিভি জানায়, চলন্ত গাড়িতে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গাড়ির পিছু নিয়ে গুলি চালায়। চারটি গুলির মধ্যে তিনটি তার শরীরে লাগে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর ভাই দিবেন্দু অধিকারী জানান, চন্দ্রনাথ রথ নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং ওই সময় শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন না। তিনি ঘটনার তদন্তে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্ত দাবি করেছেন।

বিজেপি নেতারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, রাজ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক সহিংসতার সংস্কৃতিরই বহিঃপ্রকাশ এই ঘটনা।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

নিজেকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার পর তিনি জানিয়েছেন, তার শরীরের সবকিছু ‘একেবারে ঠিকঠাক’ আছে। গত...

এই বিভাগের অন্যান্য সংবাদ