spot_img

লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণ করলো সরকার

অবশ্যই পরুন

রুটপ্রতি লঞ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুনর্নির্ধারিত ভাড়ার মধ্যে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৭৭ টাকা হতে ০.১৮ টাকা বৃদ্ধি করে ২.৯৫ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২.৩৮ টাকা হতে ০.১৪ টাকা বৃদ্ধি করে ২.৫২ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ২৯.০০ টাকা হতে ৩.০০ টাকা বৃদ্ধি করে ৩২ টাকা করা হয়েছে।

জনস্বার্থে পুনর্নির্ধারিত ভাড়া ০৫ মে থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব...

এই বিভাগের অন্যান্য সংবাদ