spot_img

শুধু থালাপতি না, নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও

অবশ্যই পরুন

ভারতে বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে তামিলাগা ভেট্রি কালাগাম (টিভিকে) প্রধান এবং জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। শুধুমাত্র তিনি জিতেছেন, বিষয়টি এমন নয়। তার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন ক্ষমতাসীন ডিএমকে’র বিদায়ী বিধায়ক (এমএলএ) এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটে হারিয়েছেন তিনি।

এই অভাবনীয় জয়ের মধ্য দিয়ে তামিল রাজনীতিতে অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন শবরীনাথন। তার এই জয়ের পেছনে রয়েছে রাজ্যজুড়ে বিজয়ের বিপুল জনপ্রিয়তা।

মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টি আসনে জয়ী হয়েছে তার দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে কিছুটা দূরে থাকলেও এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনে তামিলনাড়ুর পেরমবুর আসন থেকে ৫৩ হাজারেরও বেশি ভোটের বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিজয়।

সর্বশেষ সংবাদ

ইরানি হামলার ভয়ে গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ট্রাম্প

ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে হত্যার চেষ্টা হতে পারে—এমন সম্ভাব্য হুমকির কারণে গত মাসে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ