spot_img

স্বাস্থ্যসেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: জুবাইদা রহমান

অবশ্যই পরুন

নবজাতক থেকে বয়োবৃদ্ধ, সবাই যেন সুচিকিৎসা পান। স্বাস্থ্যসেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঢাকা-১৭ সংসদীয় আসন নির্বাচনী প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের স্বাস্থ্যসেবার অবস্থা খুব নাজুক উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে। স্বাস্থ্যকর্মীরা বঞ্চিত ও অসমভাবে বণ্টিত। মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের কাছে এক লড়াই। স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণ নিজে বহন করে। ফলে অসুস্থতা দরিদ্রের প্রথম ও প্রধান কারণ।

তিনি আরও বলেন– কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার মানুষজন এই শহরের জীবনযাত্রাকে চলমান রেখেছে। এই এলাকার ৪২ শতাংশ মানুষ ফার্মেসিতে নিজেদের স্বাস্থ্যসেবার সমাধান খোঁজে। তারা যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, এই প্রত্যাশা করেন জুবাইদা রহমান।

সর্বশেষ সংবাদ

৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ম্যাচের শুরুতে মিসরের গোল। স্তব্ধ আকাশি-সাদায় ছেয়ে যাওয়া গ্যালারি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল করে যেন ম্যাচের সমাপ্তি লিখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ