spot_img

প্রস্তুতি ছাড়া মেগা প্রজেক্ট করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

অবশ্যই পরুন

কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বর্তমান সরকার। এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থের সঠিক বিনিয়োগ হয় না, এমন প্রকল্প নিরুৎসাহিত করে সরকার। কিন্তু যে প্রকল্প জনগণের উপকারে আসবে, তা অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন আনবে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকাকে এড়িয়ে সিলেট-চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপিত হবে।

নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অর্থে প্রকল্প বাস্তবায়ন না হলে তা জাতীয় অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অষ্টম স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ