spot_img

তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা বিসিবির

অবশ্যই পরুন

কিউইদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের দলের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।

শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো মূল জাতীয় দলে সুযোগ পান দুই পেসার রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন। প্রথম ম্যাচের একাদশে সুযোগ পান রিপন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে রিপন ও সাকলাইনকে।

সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেট জয় পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের শেষ ম্যাচে সফরকারি নিউজিলান্ডের মোকাবিলা করবে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ