spot_img

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

অবশ্যই পরুন

পাঁচ বছর পর ফের মমতা-শুভেন্দু দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে রাজ্যটিতে।

আজ বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই ধাপে ১৪২টি আসনে লড়ছেন ১ হাজার ৪৪৮জন প্রার্থী। রায় জানাবে ৩ কোটি ২১ লাখের বেশি ভোটার। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদে চলছে নির্বাচনী যজ্ঞ।

২০২১ সালের ভোটে এই ১৪২টি আসনের মধ্যে ১২৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। ১৮টি আসন পেয়েছিল বিজেপি।

গতবার নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। দুই প্রতিপক্ষের সম্মুখ লড়াইয়ে এবারের ‘হাইভোল্টেজ’ কেন্দ্র ভবানীপুর।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় গত ২৩ এপ্রিল। ভোটাভুটি হয় ১৫২ আসনে। রাজ্যটিতে আগামি ৪ মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাবাব ফাতিমাকে আফগানিস্তানে তাঁর বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান হিসেবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ