spot_img

ইরানি জনগণের সাহসিকতায় মুগ্ধ পুতিন

অবশ্যই পরুন

ইরানের জনগণ সাহসিকতার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

বৈঠকে পুতিন ইরানের জনগণের প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, কঠিন এই সময় অতিক্রম করে দেশটিতে আবারও শান্তি ফিরে আসবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও আঞ্চলিক অন্যান্য দেশের স্বার্থ রক্ষায় এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তিনি বলেন, গত সপ্তাহে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছ থেকে একটি লিখিত বার্তা পেয়েছেন।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি ব্যক্তিত্ব ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় আবারও সমবেদনা জানান।

পুতিন বলেন, তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আলোকে দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রে জোরদার করতে রাশিয়া দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইরানের জনগণ তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তিনি বলেন, ইরান একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র।

তিনি রাশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেটে নতুন বিস্ময়, ছয় বলে ছয় উইকেটের দুর্লভ কীর্তি

টানা চার বলে চার উইকেট নিলেই তাকে ডাবল হ্যাটট্রিক বলা হয়। ক্রিকেটে এমন ঘটনা বিরল। খুব কম বোলারই সেটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ