spot_img

ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না: ট্রাম্প

অবশ্যই পরুন

হোয়াইট হাউসের গণমাধ্যমকর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে জড়িত না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণে তিনি লক্ষ্যবস্তু হতে পারেন, একইসঙ্গে এতে নিরুৎসাহিত হবেন না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, আপনি যখন এ ধরনের কিছু করবেন তখন তখন আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। আমি যদি এসব কিছু না করতাম তাহলে হয়তো লক্ষ্যবস্তু হতাম না। কিন্তু এটা আমার জন্য সম্মানের।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধ জয় থেকে কেউ আমাকে থামাতে পারবে না। এরসঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, সেটা জানি না। তবে এখন পর্যন্ত যা জানি, তাতে আমি তা মনে করি না।

প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিসহ অন্যরা। তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেয় ভারি অস্ত্র সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

ভারতে ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে ঝাঁপ দেন অনেক যাত্রী

দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে রেললাইনে ঝাঁপ দিলেও ট্রেনের গতি কম থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। ফায়ার সার্ভিস ও রেল কর্মকর্তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ