spot_img

নিজেদের নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত সরকার

অবশ্যই পরুন

ইরান ও ভারতের মধ্যে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও, নিজ দেশের নাগরিকদের ইরান ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে ভারত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে ভারতীয়দের আকাশপথ বা স্থলপথে ইরান ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে নির্দিষ্ট স্থল সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

যদিও সম্প্রতি একটি যুদ্ধবিরতি হয়েছে এবং ইরানের ইমাম খামেনি ও মেহরাবাদসহ প্রধান বিমানবন্দরগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে, তবুও আকাশসীমার বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত ঝুঁকি এখনো কাটেনি।

এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই ভারত সরকার তার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল যেকোনো সময় ব্যাহত হতে পারে বলে নাগরিকদের সহায়তার জন্য জরুরি যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, মাশহাদ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার কারণে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে। এই অস্থিতিশীল পরিবেশের কারণেই ভারত তার নাগরিকদের এখনই ইরান ভ্রমণে নিরুৎসাহিত করছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

দেশের সশস্ত্র বাহিনী জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীকে ঘিরে নানা ধরনের অপতৎপরতা ও বিভেদ সৃষ্টির প্রচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ