spot_img

ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য পাকিস্তানকে ধন্যবাদ দিল ইরান

অবশ্যই পরুন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই পাকিস্তান সরকারের পাশাপাশি দেশটির জনগণ ও কর্মকর্তাদের বিশেষভাবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

রোববার তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে তথ্যটি জানা গেছে।

ইসমাঈল বাকাই ইসলামাবাদ শান্তি আলোচনার ফলাফল সম্পর্কে বলেন, ‘কিছু বিষয়ে আমরা সমঝোতায় পৌঁছেছি, তবে দুই–তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য ছিল বলে শেষ পর্যন্ত আলোচনা কোনো চুক্তিতে পৌঁছায়নি।’

ইসমাঈল বাকাই আরও জানান, এই দফার আলোচনা গত এক বছরে সবচেয়ে দীর্ঘ ছিল এবং মোট ২৪ থেকে ২৫ ঘণ্টা স্থায়ী হয়েছে।

তিনি বলেন, ‘কূটনীতি কখনো শেষ হয় না’ এবং এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কূটনীতিকদের যুদ্ধকালীন হোক বা শান্তিকালীন—সব সময়ই তাদের দায়িত্ব পালন করতে হয়।

তিনি আরও বলেন, এই আলোচনা ৪০ দিনের সংঘাতপূর্ণ পরিস্থিতির পর অনুষ্ঠিত হয়েছে এবং এতে অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ ছিল। তাই এক বৈঠকেই ফলাফল আসা স্বাভাবিক ছিল না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, আলোচনার জটিলতা অনেক বেশি ছিল এবং কিছু নতুন বিষয়, যেমন হরমুজ প্রণালীর বিষয়, এই আলোচনায় যোগ হওয়ায় জটিলতা আরও বেড়েছে।

তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতেই কূটনৈতিক দপ্তর ইরানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতে কাজ চালিয়ে যাবে।

শেষে তিনি বলেন, কূটনীতি দেশের প্রতিরক্ষাকারীদের পাশে রয়েছে এবং তারা সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ