spot_img

পাকিস্তানগামী বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, কেন?

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য স্থায়ী সমাধান নিয়ে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে। তেহরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

তবে তার সফরের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি ছবি, যা তিনি সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন।

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পোস্ট করা ছবিটিতে দেখা যায়, বিমানের খালি আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রী।

ছবির ক্যাপশনে গালিবাফ লিখেছেন, ‘ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনায় মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয় বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, নিহত শিশুদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই গালিবাফ এমন প্রতীকী উদ্যোগ নিয়েছেন।

তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কেউ এটিকে মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বার্তা হিসেবেও বিশ্লেষণ করছেন।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযানকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ