spot_img

আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখব: হিজবুল্লাহ

অবশ্যই পরুন

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে লেবাননের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে। লেবাননের আল-মানারা ইহুদি বসতিতে বৃহস্পতিবার তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থা লেবাননের হিজবুল্লাহর বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর তরফে বলা হয়, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এবং এমন অবস্থায় যখন প্রতিরোধ বাহিনী যুদ্ধবিরতি মেনে চলছিল কিন্তু শত্রু তা মানেনি—ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আল-মানারা বসতিকে লক্ষ্যকরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

হিজবুল্লাহর পক্ষ থেকে আরও জোর দিয়ে বলা হয়, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, লেবানন দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন বসতিতে সতর্কতা সাইরেন বেজে উঠেছে।’

স্থানীয় গণমাধ্যমগুলোর মতে, ‘কিরিয়াত শমোনা’, ‘আল-মানারা’ এবং ‘মারগালিয়ত’বসতিগুলোতে সতর্কতা সাইরেন শোনা গেছে। এছাড়া হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে, হিজবুল্লাহর অন্তত একটি ক্ষেপণাস্ত্র ‘আল-মানারা’ বসতিতে আঘাত হেনেছে।

অপরদিকে ইসরায়েলের চ্যানেল-১৫ জানিয়েছে: ‘নয় ঘণ্টা শান্ত থাকার পর আবারও হিজবুল্লাহর রকেট হামলা শুরু হয়েছে, উত্তরে পরিস্থিতি শান্ত হচ্ছে না।’

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ