spot_img

দিল্লিতে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ভারতের

অবশ্যই পরুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি ছবি সংযুক্ত করে পোস্টে রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে স্বাগত জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে।

বার্তায় আরও বলা হয়, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ