spot_img

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

অবশ্যই পরুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে—এ বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ডিবি জানিয়েছে, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং এরপর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ