spot_img

এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ ৬ রোগের টিকা

অবশ্যই পরুন

এপ্রিলের প্রথম সপ্তাহে ইউনিসেফের মাধ্যমে দেশে হামসহ ৬ রোগের টিকা আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল একথা জানান।

জানানো হয়, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ, আইসিইউ সেবাসহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ৫ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। সরকার এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০১৮ সালের পর দেশে হামের বিষয়ে কোন ক্যাম্পেইন করা হয়নি তাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। খুব শীঘ্রই ৬০৪ কোটি টাকার হামসহ ৬ রোগের টিকা আনার জন্য বরাদ্দ পাওয়া গেছে, চেষ্টা চলছে দ্রুত আনার জন্য।

তিনি আরো বলেন, এরই মধ্যে ইউনিসেফকে টিকা আনার জন্য টাকা দেয়া হয়েছে। এপ্রিল এর প্রথম সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। হামসহ শিশুরোগ বৃদ্ধি পাওয়ায় সরকারি ভাবে আরো ২০ টি ভেন্টিলেশন প্রস্তুত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ