spot_img

হরমুজ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ২০টি তেলবাহী ট্যাংকার পাঠাচ্ছে ইরান: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য ২০টি তেলবাহী ট্যাংকার পাঠাচ্ছে। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই এসব জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার ওয়াশিংটনের পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আজ তারা আমাদের ২০টি বড় তেলবাহী জাহাজ দিয়েছে—এটা শ্রদ্ধার নিদর্শন হিসেবে বলব কিনা জানি না, তবে তারা আমাদের এই জাহাজগুলো দিয়েছে।’

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে এবং একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘আমি মনে করি ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে—খুব শিগগিরই হতে পারে,’ বলেন ট্রাম্প। তবে তিনি এটাও স্বীকার করেন যে, চুক্তি নাও হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি ও পরোক্ষ—দুইভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছে। স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামনে ‘অনেক বিকল্প’ রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, নির্ধারিত সময়সূচির আগেই আলোচনায় অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা কয়েক সপ্তাহ এগিয়ে আছি… এবং সেখানে একটি নতুন গোষ্ঠী কাজ করছে, যাদের সঙ্গে আগে আমাদের কাজ হয়নি, তারা খুবই যুক্তিসঙ্গত আচরণ করছে।’

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইরান জানায়, যে কোনো যুদ্ধবিরতি তেহরানের শর্ত ও সময়সূচি অনুযায়ীই হবে।

সর্বশেষ সংবাদ

মার্কিন অবরোধ উপেক্ষা করে ইরানের পাশে পাকিস্তান

মার্কিন অবরোধের মুখে ইরানের অর্থনীতিকে সচল রাখতে এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইরানের জন্য একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ