spot_img

স্কুলব্যাগ হাতে ইরানের নিহত শিক্ষার্থীদের স্মরণে মাঠে নামলেন ফুটবলাররা

অবশ্যই পরুন

দক্ষিণ ইরানের মিনাব শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ ছাত্রীকে স্মরণে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশেষ অভিনব শ্রদ্ধা জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল।

তাদের অংশ হিসেবে মাঠে নামার আগে ফুটবলাররা এলিমেন্টারি স্কুলে নিহত শিক্ষার্থীদের প্রতীকী স্কুলব্যাগ (গোলাপি ও বেগুনি) হাতে নিয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এছাড়া ২৮ ফেব্রুয়ারি হামলার পর থেকে ইরানি ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরেন নিহতদের স্মরণে।

গত শুক্রবার (২৭ মার্চ) দক্ষিণ তুর্কির আনতালিয়ায় অনুষ্ঠিত ক্লোজডোর প্রীতি ম্যাচে ইরান দল নাইজেরিয়ার সঙ্গে মুখোমুখি হয়। ম্যাচের ষষ্ঠ মিনিটে মোসেস সিমনের গোলে নাইজেরিয়া লিড নিলে, ৫১ মিনিটে একর অ্যাডামসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৬৭ মিনিটে মেহদী তারেমি গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ইরান।

ইরান দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও এখনও তাদের অংশগ্রহণ নিশ্চিত নয়। ইরান ফুটবল ফেডারেশন সম্প্রতি দাবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিরাপত্তাজনিত কারণে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হোক।

সংস্থার সভাপতি মেহদী তাজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করব না। ফিফার সঙ্গে মেক্সিকোতে ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছি।’

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ‘এই মুহূর্তে সূচি পরিবর্তন সম্ভব নয়। আমরা চাই ফিফা বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হোক।’ ইরানের ড্র অনুষ্ঠানে সবাই ভিসা পাননি এমন অভিযোগও ওঠেছে।

সর্বশেষ সংবাদ

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলায় ঢাকা মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলোতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ