spot_img

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন

অবশ্যই পরুন

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গঠিত এই সিরিজের সূচি ও ভেন্যু আগেই চূড়ান্ত হয়েছিল। তবে এবার পরিবর্তন আনা হচ্ছে ম্যাচের সময়সূচিতে।

বুধবার (৮ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির প্রধান তামিম ইকবাল।

আগের সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় রেখে নতুন সময় নির্ধারণ করা হচ্ছে। তামিম ইকবাল জানান, ওয়ানডে ম্যাচ শুরু হতে পারে সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে দুপুর ২টা বা আড়াইটায়।

ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে দুই দলের লড়াই। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

হামের অধিক ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা শনাক্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা....

এই বিভাগের অন্যান্য সংবাদ