spot_img

লিভারপুলকে হারিয়ে এগিয়ে রইল পিএসজি

অবশ্যই পরুন

লিভারপুলের দুঃসময় চলছে বেশ আগে থেকে। বুধবার (৮ এপ্রিল) পিএসজির মাঠে সেটা আরও দীর্ঘায়িত হলো। পার্ক দেস প্রিন্সেস থেকে আরেকটি হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। লিভারপুল দেজিরে দুয়ে ও খাবিচা কাভারেস্কেলিয়ার গোলে পিএসজির কাছে ২-০ ব্যবধানে হেরেছে। এটা তাদের টানা তৃতীয় হার। আগের ম্যাচে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হজম করেছিল ৪ গোল, তার আগে ব্রাইটনের কাছে হারে ২-১ গোলে।

পিএসজি কেবল জিতেইনি, পুরো ম্যাচে লিভারপুলকে বেশ চাপে রেখেছিল। আক্রমণের পসরা তো সাজিয়েছিলই, লিভারপুলকে অন-টার্গেটে একটি শটও নিতে দেয়নি লুইস এনরিকের শিষ্যরা। ঘরের মাঠে ১১ মিনিটেই তারা এগিয়ে যায়।

উসমান ডেম্বেলে ডি বক্সে ঢুকবেন, এমন সময় বল বাড়িয়ে দেন দেজিরে দুয়ের কাছে। দুই প্যাঁচের পর ফরাসি তারকা চারজনের মাঝে থেকে শট নেন। বল ভার্জিল ফন ডাইকের গায়ে লেগে দূরের কোনা দিয়ে জালে প্রবেশ করে। অ্যালিসনের অনুপস্থিতিতে পোস্টে দাঁড়ানো মামারদাশভিলি লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি।

প্রথমার্ধে এরপর আর গোল হয়নি, হয়েছে ম্যাচের ৬৫ মিনিটে। জোয়াও নেভেসের কাছ থেকে পাস পেয়ে ঝড়ের বেগে ডি বক্সে ঢুকেন কাভারেস্কেলিয়া। তাকে তাড়া করছিলেন রায়ান গ্রেভেনবার্চ। কাভারেস্কেলিয়ার নাগাল পাননি তিনি। এরপর মামারদাশভিলিকে কাটিয়ে বারের সামনে চলে আসা আরও দুজনকে ফাঁকি দিয়ে জর্জিয়ান তারকা গোল করেন। দারুণ পারফরম্যান্সের ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে থমকে গেলো ইউরোপের নৌ মিশন

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত আন্তর্জাতিক নৌ মিশন গঠনের উদ্যোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ