spot_img

উঠে দাঁড়ানোর শক্তি নেই প্রেমিকার, সেবা করছেন হৃতিক

অবশ্যই পরুন

সাবা আজাদের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন হৃতিক রোশন। সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় দুজনকে। এবার হাসপাতালেও প্রেমিকার পাশে কৃশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গুরুতর অসুস্থ সবা। উঠে দাঁড়ানোর শক্তি নেই। হাসপাতালের বিছানা তার একমাত্র জায়গা। এমন অবস্থায় হৃতিকেরও ঠিকানা হয়েছে হাসপাতাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছবি দেখে তাই বোঝা যাচ্ছে।

ছবিটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সাবা। বর্ণনা দিয়েছেন নিজের অসুস্থতার। জানিয়েছেনব, সাইক্লোস্পোরা কায়েটানেনসিসে আক্রান্ত তিনি। সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে ৪ কেজি ওজন কমেছে তার। এমনকী হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

সাবার কথায়, আমি সবসময় ঘরের তৈরি খাবার খাই। নিজের পানীয় জলের বোতল সঙ্গে রাখি। তবুও যে কোথা থেকে এই সংক্রমণ এলো, বুঝতেই পারিনি। দিন কয়েক আগে পর্যন্ত শরীরচর্চা করেছি। এই তো সেদিনও দিনে দুই বার করে ট্রেনিং করেছি।

পুল-আপ করেছি, ভারী ওজন তুলেছি। আর পরের দিনই আমার শরীর অর্ধেক হয়ে গেল! এখন একটা টুথপিক তোলার মতোও শক্তি নেই আমার, ওজন তোলা তো দূরের কথা। নিজের এহেন অভিজ্ঞতা থেকেই সকলকে সতর্ক করে দিয়েছেন হৃতিক রোশনের প্রেমিকা।

সেইসঙ্গে সাবা জানিয়েছেন, দুঃসময়ে পাশে আছেন হৃতিক। দিন রাত এক করে সেবা করছেন প্রেমিকার। তার উপস্থিতিতে খারাপ পরিস্থিতেও হাসি ফুটে উঠেছে সাবার মুখে।

প্রেমিকের উপস্থিতি জানানোর পাশাপাশি সাবার পরামর্শ, “নিজের স্বাস্থ্যের কথা ভেবে স্যালাডের পাতা আর সবজি ভালো করে ধুয়ে নিন। কারণ কখনও-কখনও এটাই জীবন-মরণের প্রশ্ন হয়ে উঠতে পারে!”

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে?

মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ