spot_img

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ প্রাণহানি, রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

অবশ্যই পরুন

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনার সঙ্গে জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বহুল আলোচিত এ দুর্ঘটনার প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য তুলে ধরতে বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত হেলাল রেলক্রসিংয়ে দায়িত্বে অবহেলা ও ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক ঘটনার সার্বিক তদন্ত অগ্রগতি, গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং দুর্ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

র‌্যাব কর্তৃপক্ষ এ বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্রিফিংয়ের মাধ্যমে বহুল আলোচিত দুর্ঘটনার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট হবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

সর্বশেষ সংবাদ

বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে সরকার দলীয় ৫ সদস্যের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলমান জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলের সাথে আলোচনা করতে ১০ সদস্যের কমিটির জন্য সরকার দল থেকে ৫ এমপি নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ