spot_img

সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেফতার

অবশ্যই পরুন

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর আদাবরের ১১ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসু আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার মৃত ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

আদাবর থানা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসায় ফিরেছিলেন তিনি।

খবর পেয়ে আদাবর থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোট ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ