spot_img

মাঠে ফেরার অপেক্ষা বাড়ল এমবাপ্পের

অবশ্যই পরুন

কিলিয়ান এমবাপ্পের চোটের ধরণ কিংবা তার মাঠে ফিরতে কতদিন লাগবে, কিছুই এখনো পরিষ্কার করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে তার দলে না থাকার সময় বেড়েই চলেছে।

লা লিগায় আজ শনিবার এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া যা বললেন তাতে অন্তত এটা পরিষ্কার যে আসছে ম্যাচে খেলবেন না চলতি মৌসুমে রেয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে।

হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপ্পে। এজন্য খেলতে পারেননি সবশেষ লা লিগায় দুটি ও চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এগিয়ে আছে রিয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় খুব সতর্ক আরবেলোয়া।

তাই সিটির বিপক্ষে ম্যাচেই ফরাসি ফরোয়ার্ডকে খুব করে চান এই স্প্যানিশ কোচ। আরবেলোয়া বলেন, ‘আমি চাই, সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখব, পরিস্থিতি কী দাঁড়ায়। (তাকে নিয়ে) আমরা রোববার সিদ্ধান্ত নেব। আশা করি, সে খেলত পারবে। এরপর আমরা ফ্রান্সের সঙ্গে কথা বলব।’

এমবাপ্পে যতটা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটা ফ্রান্সের জন্যও। আর তিন মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। এই সময় জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা ফরোয়ার্ড এবং ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়কদের একজনের চোট বড় দুর্ভাবনার কারণ।

সর্বশেষ সংবাদ

বন্যা মোকাবেলায় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান

বন্যা মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের আহ্বান জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। শনিবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের...

এই বিভাগের অন্যান্য সংবাদ