spot_img

ইরানে হামলাকে অবৈধ ও নতুন সুপ্রিম লিডারকে ‘ইরানিদের পছন্দ’ বলল উ. কোরিয়া

অবশ্যই পরুন

ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ বুধবার বলেছেন, তারা ইরানে হামলার কঠোর নিন্দা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে উল্লেখ করে মুখপাত্র বলেছেন, “ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে।”

অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি।

উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন

সরকারি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে...

এই বিভাগের অন্যান্য সংবাদ