spot_img

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২, আহত ৩৩

অবশ্যই পরুন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা ভ্যালি অঞ্চলের নাবি শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গত এক সপ্তাহে, আইডিএফ দক্ষিণ লেবানন এবং বৈরুত শহরের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে এসব এলাকা থেকে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ স্থানত্যাগ করতে বাধ্য হয়েছে।

সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ২শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৯৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে, ৪০-৪৫ দিন আগে তফসিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ভোটের ৪০-৪৫ দিন আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ