spot_img

নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে জাতিসংঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ আরও উল্লেখ করে, বাংলাদেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি থ্রি...

এই বিভাগের অন্যান্য সংবাদ