spot_img

‘৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান’— পাকিস্তানজুড়ে বিক্ষোভ

অবশ্যই পরুন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের সমর্থনে সড়কে নেমেছে অসংখ্য মানুষ। এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

নষ্ট হয়ে গেছে ইমরানের খানের ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি– সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর এমন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভে নামে তার সমর্থকরা। পোস্টার-ব্যানার হাতে দেয় সরকারবিরোধী স্লোগান। করাচির পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে প্রতিবাদে রাস্তায় নামে মানুষ।

জানা গেছে, গত অক্টোবর থেকেই প্রবল দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন ইমরান খান। তার দল পিটিআই’র অভিযোগ, কারাবন্দি অবস্থায় ইমরান খানের চিকিৎসায় ব্যাপক অবহেলা করা হচ্ছে। চিকিৎসার জন্য ভুল কনসেন্ট ফর্মে তার সাক্ষরও নেওয়া হয়েছে।

এদিকে, ৭৩ বছর বয়সী ইমরান খানের চিকিৎসায় যথাসাধ্য তৎপরতা চালানো হচ্ছে বলে দাবি প্রশাসনের।

সর্বশেষ সংবাদ

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ