spot_img

আইএলওর কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

অবশ্যই পরুন

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর জনি সিম্পসনের স‌ঙ্গে মালদ্বী‌পে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন।

‌সোমবার (৯ ফেব্রুয়ারি) মা‌লের বাংলা‌দে‌শ হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হওয়া সাক্ষা‌তে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলও-এর মধ্যে সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কারিগরি সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সর্বশেষ সংবাদ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ