spot_img

মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির জিনতান শহরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

সাইফের বোন জানিয়েছেন, দেশটির আলজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সাইফ মারা গেগেছেন। তবে কীভাবে সাইফ মারা গেছেন তা তিনি নিশ্চিত করেননি।

১৯৭২ সালে জন্মগ্রহণ করা সাইফ গাদ্দাফির সাম্রাজ্য পতেনের আগ পর্যন্ত পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার বাবার পর সাইফ আল-ইসলাম গাদ্দাফিকেই সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর একজন ব্যক্তিত্ব হিসেবে ভাবা হতো। ২০১১ সালে এক অভ্যুত্থানে উৎখাত ও শেষ পর্যন্ত নিহত হওয়ার আগে ১৯৬৯ সাল থেকেই লিবিয়া শাসন করেছেন সাইফের বাবা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

উল্লেখ্য, ২০০৮ সালে তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার রিসার্চে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা বিশ্লেষণ করা হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ