spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

অবশ্যই পরুন

চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়ারহাটে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুমঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এর মধ্যে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নৌ সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করে। মূলত দাড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ