spot_img

ইরান জানে যুক্তরাষ্ট্রের কোথায় আঘাত হানতে হবে: আব্বাস আরাগচি

অবশ্যই পরুন

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যেকোনো হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরান কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে।” তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে ‘লকড অ্যান্ড লোডেড’ অর্থাৎ যেকোনো মুহূর্তে পদক্ষেপ নিতে প্রস্তুত।

ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হবে। যদি কোনো হামলার ঘটনা ঘটে, তবে আমাদের সশস্ত্র বাহিনী জানে ঠিক কোথায় আঘাত হানতে হবে।”

তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, নিজের দেশের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে ট্রাম্পের বোঝা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা কোনো দেশই সহ্য করে না।

উল্লেখ্য, এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। এবারও ট্রাম্পের সামরিক হুমকির মুখে তেহরান তাদের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করল।

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ শ্রমঘন ছয়টি শিল্প অঞ্চলে হাসপাতাল করা হবে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ