spot_img

খালেদা জিয়া খুব সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ

অবশ্যই পরুন

এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই। তিনি খুব সংকটময় সময় পার করছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের তৎপরতা সফল হলে এ যাত্রায় সেরে উঠবেন তিনি।

এর আগে, শনিবার রাতে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২ হাজার ২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ