spot_img

কাসেমিরো বললেন, ‘জীবনে আমি এমন কিছু কখনো দেখিনি’

অবশ্যই পরুন

বাবার মৃত্যুর মাত্র কয়েক দিন পরই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে লিওনেল মেসি যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ তার ইন্টার মায়ামির সতীর্থ কাসেমিরো। আর্জেন্টাইন মহাতারকার এমন প্রত্যাবর্তনকে জীবনে দেখা অন্যতম অসাধারণ ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। এরপর পরিবারের পাশে থাকতে ফুটবল থেকে সাময়িক বিরতিতে ছিলেন ইন্টার মায়ামির এই তারকা। তবে বাবার মৃত্যুর কয়েক দিন পরই লিওঁর বিপক্ষে লিগস কাপের ম্যাচে মাঠে ফেরেন তিনি। ম্যাচটিতে মেসি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন। যদিও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় মায়ামি।

মেসির এই কঠিন সময়ে মাঠে ফেরার বিষয়টি গভীরভাবে নাড়া দিয়েছে কাসেমিরোকে। মেসির প্রতিশ্রুতি ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি ম্যাচ শেষে বলেন, ‘সে একজন উদাহরণ। আমি নিশ্চিত, সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবের প্রতিও তার যে প্রতিশ্রুতি, তা অবিশ্বাস্য।’

কাসেমিরো আরও বলেন, ‘জীবনে আমি এমন কিছু কখনো দেখিনি। এখানে থাকার জন্য তাকে শুধু ধন্যবাদই দিতে পারি। এ কারণেই সে এত মহান এবং ইতিহাসের অন্যতম সেরা। আমাদের তার প্রতি সম্মান জানাতে হবে, তাকে ধন্যবাদ বলতে হবে এবং তাকে সমর্থন ও উৎসাহ দিয়ে যেতে হবে।’

রিয়াল মাদ্রিদে কাসেমিরোর সময় মেসি ও তার মধ্যে অসংখ্যবার মুখোমুখি লড়াই হয়েছে। তবে প্রথমবারের মতো একই ড্রেসিংরুম ভাগাভাগি করছেন তারা মায়ামির হয়ে।

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে গতি ফেরাতে চায় সরকার

সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে স্কিমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ