spot_img

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

অবশ্যই পরুন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান এখন শেষ পর্যায়ে রয়েছে। এ কারণে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৩০ সেপ্টেম্বরের পর অর্থাৎ ১ অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সেনা থাকবে না। এই দিনটিকে ইরাকের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এর আগে জুলাইয়ের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি। সফরের সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে ঐকমত্যে পৌঁছান তিনি।

২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযান শুরুর পর ইরাকে মার্কিন সেনা মোতায়েন করা হয়। এরপর দুই দশকের বেশি সময় ধরে দেশটিতে বিভিন্ন পর্যায়ে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত ছিল।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ