spot_img

ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন

অবশ্যই পরুন

ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিরিয়ার ও ফিলিস্তিন ফুটবল দল। এই সাফল্যের ফলে দেশজুড়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে। বিজয় এসেছে এমন এক সময়ে, যখন বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ‘লিবারেশন ডে’ উদযাপনের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ফিলিস্তিনিদের জন্য এই জয় বিশাল বড় কিছু বলে জানিয়েছেন ভক্তরা।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) কাতারে ফিফা আরব কাপের ম্যাচে সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রতে শেষ হয়। ‘গ্রুপ এ’-তে সমান ৫ পয়েন্ট নিয়ে দুই দলই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে, স্বাগতিক কাতার এবং তিউনিসিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

ম্যাচ শেষ হওয়ার আগে প্রায় ৪০,০০০ দর্শক এডুকেশন সিটি স্টেডিয়ামে নাচে-মেলায় আনন্দ উদযাপন শুরু করেন। পিচে খেলোয়াড়রা একে অপরের জার্সি বিনিময় করে ছবি তুলেছেন।

সিরিয়ার স্ট্রাইকার মাহমুদ আল-মাওয়াস বলেন,

‘এই ফলাফল সিরিয়ার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি লিবারেশন ডে উদযাপনের সঙ্গে মিলেছে। এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ কোয়ার্টার ফাইনালে থাকবে।’

সিরিয়ার এই সাফল্য দেশটির জনগণের মধ্যে আনন্দ ও গৌরবের মুহূর্ত সৃষ্টি করেছে এবং টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ