spot_img

রেকর্ড গড়লেন সৌদি নারী, ৭০ বছর বয়সে কোরআনের হাফেজ

অবশ্যই পরুন

৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী।

ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের তত্ত্বাবধানে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন তিনি। খবর আখবার ২৪ এর

সৌদি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে।

হামদাহ আল-গামেদীর শিক্ষিকা বলেন, সে সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে মহান আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন।

তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন জীবনের নুর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন তার জন্য পথ সহজ হয়ে যায়।

সূত্র : আখবার ২৪

সর্বশেষ সংবাদ

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

সৌদি আরবের কর্তৃপক্ষ দেশটির স্কুলের পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনও জেরুজালেম ছেড়ে দেবে না’—এই বাক্যটি সরিয়ে দিয়েছে। এ ঘটনায় সৌদি...

এই বিভাগের অন্যান্য সংবাদ