spot_img

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

অবশ্যই পরুন

টাঙ্গাইল জেলার মির্জাপুর ক্যাডেট কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে। এ বছর ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ ও ৪ জন মানবিক বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

নতুন অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি থেকে

নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোট ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ