spot_img

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৬৩ রোগী

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯১ জন , চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জন পুরুষ ও ৯৭ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ