spot_img

জাতিসংঘের অধিবেশন শুরু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বৈশ্বিক সংকট, জলবায়ু পরিবর্তন, সংঘাত, মানবাধিকার এবং খাদ্য নিরাপত্তা ইস্যুগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতিসংঘের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের রাষ্ট্রপ্রধান লুলা দা সিলভা। এবারও তাই হচ্ছে।

লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে “বিশ্বের লক্ষ্য” এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক অগ্রাধিকার তুলে ধরবেন।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ

পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তির জানান দিলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ