spot_img

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের

অবশ্যই পরুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রণীত ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেলিকমিউনিকেশন নীতিমালা ব্যবসা বান্ধব। যার মধ্য দিয়ে মধ্যসত্বভোগীদের বাদ দেয়া হয়েছে। নতুন আইনের মধ্যে সেবার নিশ্চয়তা আনা হয়েছে।

ইন্টারনেট ডেটাকে সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দাম কমানোর বিষয়ে স্টারলিংককে পরিকল্পনা দিয়েছে সরকার।

এর আগে, গত ২০ জুলাই টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি, ২০২৫–এর খসড়া পর্যালোচনায় চার সদস্যের কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে এই কমিটির সভাপতি করা হয়। কমিটিতে সদস্য হিসেবে আছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।

সর্বশেষ সংবাদ

কুয়েতের ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

কুয়েত ন্যাশনাল গার্ডের আন্ডারসেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল হামাদ আল-বারজাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ