spot_img

ধোনিকে নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় পেসার

অবশ্যই পরুন

ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। প্রচন্ড চাপের মুখেও তিনি শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন। ক্রিকেটপ্রেমীরা যেভাবে ধোনিকে দেখে অভ্যস্ত, তার সঙ্গে বাস্তবের অল্প পার্থক্য আছে বলে মনে করেন মোহিত শর্মা।

ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে খেলার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই পেসার। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচের সময় মোহিতকে মাঠের মধ্যে ধোনির কাছ থেকে অপমানিত হতে হয়েছিল।

এক সাক্ষাৎকারে মোহিত বলেন,‘মাহি ভাই ঈশ্বর পাণ্ডেকে বল করতে ডেকেছিলেন। আমার মনে হয়েছিল, আমাকেই ডাকছে। রান আপে দৌড় শুরু করতেই মাহি ভাই চেঁচিয়ে বললেন, ঈশ্বর বল করবে। তখন আম্পায়ার বাধা দেন। তিনি বলেন, বল করার জন্য দৌড় শুরু করে দিয়েছিলাম বলে আমাকেই ওভারটা করতে হবে। তাতে অত্যন্ত রেগে গিয়েছিলেন মাহি ভাই। সবার সামনেই আমাকে যাতা বলতে শুরু করে।’

সেই ওভারে মোহিত উইকেট নিলেও ধোনির রাগ কমেনি। তিনি বলেন,‘প্রথম বলেই ইউসুফ পাঠানকে আউট করেছি। সবাই উচ্ছ্বাস করছে, তবুও মাহি ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার চালিয়ে গেলেন। মুখে হাসি ছিল, কিন্তু আচরণ কঠিন।’

মোহিত মেনে নিয়েছেন, ধোনি খুব সহজে মেজাজ হারান না। ৩৬ বছরের পেসার বলেন,‘মাহি ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তিনি সত্যিই ঠান্ডা মাথার মানুষ। তবে রেগে গেলে বিষয়টা তরুণ ক্রিকেটারদের জন্য ভয়েরও হতে পারে।’

মোহিত ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ধোনির দলের হয়ে ৪৭টি ম্যাচে তিনি ৫৭ উইকেট নিয়েছেন। ২০১৪ সালের আইপিএলে জিতেছেন বেগুনি টুপি। ২০১৫ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপেও খেলেছেন মোহিত।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ