spot_img

আগামী সপ্তাহেই ভোটের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

অবশ্যই পরুন

আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সকলকে জানানো হবে। এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। সেই আবেদনগুলোর যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও সার সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহের পাশাপাশি সার রপ্তানিতে সহযোগিতা বাড়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ